শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরের চর গাজীপুর বৃদ্ধকে রক্তাক্ত করে টাকা ছিনতাই

    পিরোজপুর প্রতিনিধি

    ২ মার্চ, ২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন

    পিরোজপুরের চর গাজীপুর বৃদ্ধকে রক্তাক্ত করে টাকা ছিনতাই

    পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলাকোপা গ্রামে মরহুম হাবিবুর রহমান মাওলানা হুজুরের বাড়ির সামনে দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত হয়েছেন কাজী মোঃ শহিদুল ইসলাম (৫৪)।

    বুধবার (১লা মার্চ) শ্বশুর বাড়ির জমি বিক্রির টাকা নিয়ে হুজুরের বাড়ির দান বাক্সে মানতের টাকা দিতে গিয়ে ফেরার পথে দুর সম্পর্কের বেয়াই শাহ আলম খলিফা ও ওমর খলিফা পিতা শাজাহান খলিফা দ্বারা আক্রমণের শিকার হন মোঃ শহিদুল ইসলাম এবং তার কাছে থাকা  দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় ।

    ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুর ১ টায় কলাকোপা বাজার সংলগ্ন হুজুর বাড়ির সামনে  শাহ আলম ও ওমর  এদের নেতৃত্বে ৬/৭ জনার একটা দল মোঃ শহীদুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়, হামলা চালানোর একপর্যায়ে মোঃ শহিদুল ইসলামকে পিস্তল বের করে গুলির হুমকি দেখিয়ে তার কাছ জমি বিক্রির আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এবং তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার মাথা এবং চোখে আঘাত করা হয়, এবং রক্তাক্ত করে রাস্তার পাশের  ফেলে রাখা হয় । ভিকটিমের আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

    এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিস ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামান বলেন আমরা একটা অভিযোগ পেয়েছি এবং ভিকটিম কে দেখেছি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর