শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক

    ১ মার্চ, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ন

     প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল প্রকাশ

    কারিগরি ত্রুটির কারণে স্থগিত হওয়া প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশিত হয়েছে। বুধবার (১ মার্চ) রাতে এই ফলাফল প্রকাশিত হয়। এসব শিক্ষার্থী অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।

    গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলা প্রকাশ করা হয়েছিল। এতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বলে জানানো হয়। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন বৃত্তি পেয়েছে বলে জানানো হয়।  আজ প্রকাশিক সংশোধিত ফলাফলেও একই সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে।

    মঙ্গলবার ফল প্রকাশের কয়েক ঘন্টা পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে রাতে ফলাফল স্থগিত করার কথা জানানো হয়। কারিগরি ত্রুটির কারণে ফল স্থগিত ঘোষণা করা হয়েছে বলে অধিদফতর থেকে বলা হয়।

    পরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাশ জানান, কোডিং সংক্রান্ত সমস্যার কারণে বৃত্তির ফলাফল স্থগিত করা হয়েছে।

    কারিগরি ত্রুটি ও কোডিংয়ের সমস্যার কারণে ফলাফলের এমন কারণ খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। চার সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) নূরজাহান বেগমকে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

    দ্রুত ফল নির্ভুলভাবে প্রকাশের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পরামর্শ নেয় টেকনিক্যাল কমিটি। কমিটির সহায়তায় আজ এই সংশোধিত ফল প্রকাশ করা হয়।

    উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রায় ছয় লাখ শিক্ষার্থী।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১ মার্চ, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ন