শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাউখালীতে পরীক্ষায় অংশ না নিয়েও ট্যালেন্টপুলে বৃত্তি!

    পিরোজপুর প্রতিনিধি

    ১ মার্চ, ২০২৩ ০১:০৭ অপরাহ্ন

    কাউখালীতে পরীক্ষায় অংশ না নিয়েও ট্যালেন্টপুলে বৃত্তি!

    পিরোজপুর জেলার কাউখালী  উপজেলায় ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে বলে জানা যায় ।

    ওই শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষায় অংশ না নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    কাউখালী উপজেলার ৬নং জব্দকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর এমন ফল প্রকাশ হয়েছে।

    এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধানশিক্ষক দিপংকর সিকদার জানান, বৃত্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও অসুস্থ থাকায় ওই শিক্ষার্থী পরীক্ষা দেন নি ,এ ফল সঠিক নয়।


    উপজেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ জন। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৩১ জন।

    এদিকে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল মঙ্গলবার বিকেলের পরে স্থগিত করা হয়।

    সফটওয়ারে টেকনিক্যাল ক্রটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় ফলাফল স্থগিত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আজ ১ মার্চ নতুন করে ফলাফল প্রকাশ করবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর