সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি নিয়মিত স্বাস্হ্য পরীক্ষার অংশ হিসেবে আজ বুধবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টায় ঢাকা ছাড়েন তিনি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।