শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দক্ষ জনসম্পদ তৈরিতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১১ অপরাহ্ন

    দক্ষ জনসম্পদ তৈরিতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষাক্রম রূপান্তর করে দক্ষ জনসম্পদ তৈরিতে কাজ করছে সরকার। তিনি বলেন, প্রচলিত শিক্ষণ পদ্ধতি, প্রচলিত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য, মানবিক, সৃজনশীল করে তোলার সিলেবাস ও প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

    মঙ্গলবার লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ৩ দিনের ‘শিক্ষা উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, এই উদ্যোগের জন্য সকলের অংশগ্রহণ ও সহযোগিতা দরকার যাতে তারা সুনাগরিক হিসেবে তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে পারে।

    মানবিকতার শিক্ষা আমাদের  প্রয়োজন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন আমরা তা পূরণ করবো এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব শিক্ষা কারিকুলামে জোর দেওয়া হচ্ছে।
    শিক্ষামন্ত্রী বলেন, গ্রাজুয়েট হওয়ার পর শিক্ষার্থীরা যাতে চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার।

    উল্লেখ্য, রোববার সকালে উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর মোজাম্মেল হক।

    এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার হোসাইন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মাহবুবা নাসরিন, ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর দীপক রায়, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

    এ সময় ৯টি সেশনে ২৭টি প্রবন্ধ উপস্থাপন করেন আলোচকবৃন্দ। এ সম্মেলনে ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের খ্যাতিমান ও বিশিষ্ট চিন্তাবিদ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা অংশ নেয়। সম্মেলনের শেষ দিন মঙ্গলবার যোগ দিয়ে সেশনে বক্তব্য রাখেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর হামিদুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো: মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোরশেদ হোসেন প্রমুখ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১১ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১১ অপরাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১১ অপরাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১১ অপরাহ্ন