শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এবার আফগানিস্তানে মাঝারি ভূমিকম্প

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

    এবার আফগানিস্তানে মাঝারি ভূমিকম্প

    এবার এশিয়ার দেশ আফগানিস্তানে ৪ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ভারতের ভূকম্পবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানায়।

    এনসিএস জানায়, মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। খবর এনডিটিভি।

    এ নিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে উঠল আফগানিস্তান। এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদের মূল কেন্দ্র থেকে ২৬৫ কিলোমিটার দূরে ।

    এরপর গত রোববার ফায়জাবাদেই ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ফায়জাবাদের উত্তর-পূর্ব দিক থেকে ২৭৪ কিলোমিটার দূরে।

    এদিকে তুরস্কের দক্ষিণাঞ্চলে সোমবার ফের ভূমিকম্প হয়। দেশটির মালত্য প্রদেশের ইয়েসিলিউর্টে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প হয়। আগের দিন রোববারও দেশটির মধ্য আনাতোলিয়ান অঞ্চলের নিগদে প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়।

    এর আগে গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুরস্ক ও সিরিয়া। ওই ঘটনায় দেশ দুটিতে এখন পর্যন্ত ৫০ হাজারের অধিক মানুষের প্রাণহানি ঘটে।

    এ ছাড়া গত রোববার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শক্তিশালী এ ভূমিকম্প ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।

    এ ছাড়া গত শনিবার বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার। ওই দিন বিকেল ৪টা ৩৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান জানান।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন