সীমান্তের মাঠে পাওয়া ব্যাগে মিলল ৬ টি স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন

সীমান্তের মাঠে পাওয়া ব্যাগে মিলল ৬ টি স্বর্ণের বার

যশোর সীমান্তের মাঠে পাওয়া একটি ব্যাগ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে জেলার চৌগাছা থানার মাসিলা সীমান্তের মাঠ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল (বিজিবিএমএস, জি+) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মাসিলা সীমান্তের সীমান্ত পিলার ৩৯ এর নিকট মাঠের মধ্যে একটি ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগের মধ্যে তল্লাশি করে ৬ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭০০ গ্রাম। স্বর্ণের বাজার মূল্য ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমার প্রক্রিয়া করা হয়।

তিনি আরো জানান, যশোর ৪৯ ব্যাটালিয়ন সীমান্তে বিজিবির টহল জোরদার অবস্থায় রয়েছে। যার ফলশ্রæতিতে সীমান্তরক্ষীরা সীমান্তে গোয়েন্দা তথ্য প্রাপ্তির সাথে সাথেই তড়িৎ গতিতে অভিযান পরিচালনা করে এ স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন