শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‍‍সংস্কৃতির বিকাশে বিনোদন পত্রিকার ভূমিকা অপরিসীম: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫৫ অপরাহ্ন

    ‍‍সংস্কৃতির বিকাশে বিনোদন পত্রিকার ভূমিকা অপরিসীম: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, একসময় বিনোদন ম্যাগাজিন ও পত্রিকাগুলো ছিলো সংস্কৃতি ও চলচ্চিত্র অঙ্গনের খবর সাধারণ পাঠকদের নিকট পৌঁছে দেয়ার অন্যতম মাধ্যম। বর্তমানে অনলাইন ও সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসারের যুগে এটি কমে আসলেও মাসিক বিনোদন ম্যাগাজিন আনন্দ লহরী সে ধারা বজায় রেখেছে। সংস্কৃতির বিকাশে বিনোদন পত্রিকার ভূমিকা অপরিসীম।

    প্রতিমন্ত্রী সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে মাসিক আনন্দ লহরী ম্যাগাজিনের যুগপূর্তি উপলক্ষ্যে 'আনন্দ লহরী পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২২' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, আনন্দ লহরীর মতো একটি মাসিক পত্রিকার জন্য প্রতিষ্ঠার যুগপূর্তি মোটেও কম কথা নয়। শুরু থেকেই পত্রিকাটি সংস্কৃতি অঙ্গনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, প্রফেসর মেরিনা জাহান (কবিতা) এমপি ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার মোহাম্মদ আরশাদ আদনান।

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, একটি দেশের নাগরিকদের মনন গঠনে সংস্কৃতিকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সংস্কৃতি কর্মীদের কাজ করতে হবে।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান  এম এ রাজ্জাক খান রাজ, সিও এর নির্বাহী পরিচালক সামসুল আলম, রোজ সোয়েটারস লি. এর চেয়ারম্যান পি. কে. সাহা (বিদ্যুৎ), কোরিয়াম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক শাকিল আহম্মেদ রাজু।

    অনুষ্ঠানে বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামকে আজীবন সম্মাননা, বিশিষ্ট অভিনেতা আমিরুল হক চৌধুরী ও বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫৫ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫৫ অপরাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫৫ অপরাহ্ন