নিখোঁজ আলিফকে খুঁজছে মা

বেনাপোল প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:১২ অপরাহ্ন

নিখোঁজ আলিফকে খুঁজছে মা

দীর্ঘ ১১ দিন যাবৎ যশোরের বেনাপোল সীমান্তের মহিষাডাঙ্গা গ্রাম থেকে নিখোঁজ রয়েছে মো. আলিফ নামে এক শিশু।

মো. আলিফ বেনাপোল বাগে জান্নাত মাদরাসার দ্বিতীয় শ্রেণির মক্তবে লেখাপড়া করতো। গত ১৯ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো. আলিফ বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের আবু হাসানের ছেলে।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি করেছেন মো. আলিফের মা রেশমা খাতুন।

রেশমা খাতুন বলেন, গত ১৭ ফেব্রুয়ারি আমার ছেলে মাদরাসার বেতনের টাকা নিতে বাড়িতে আসে। ১৯ ফেব্রুয়ারি সকালে ১৭০০/টাকা নিয়ে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আমার ছেলে মাদরাসায় না যাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে থাকি। গত ২০ ফেব্রুয়ারি একটি অপরিচিত ০১৭১৭৭৪০৬২৬ নাম্বার থেকে আমার ০১৯৪১-২৫৯০২১ নাম্বারে কেউ একজন ফোন করে বলে তোমার ছেলে ঢাকায় আছে। আমরা এক সাথে ঢাকায় আছি বলে ফোন কেটে দেয়। অনেক চেষ্টা করেও ওই নাম্বারে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এসময় ছেলেকে ফিরে পাওয়ার ব্যাকুলতায় কান্নায় ভেঙে পড়েন শিশু আলিফের মা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কামাল হোসেন ভূঁইয়া জানান, আলিফ নামে এক শিশু নিখোঁজ থাকায় এ ব্যাপারে  থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটিকে খুঁজে পেতে প্রশাসন কাজ করছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:১২ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:১২ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:১২ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:১২ অপরাহ্ন