শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মোমিন মেহেদীর ‘ভাষ্কর্য এপিঠ ওপিঠ’ বইমেলায় আলোচনায়

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ন

    মোমিন মেহেদীর ‘ভাষ্কর্য এপিঠ ওপিঠ’ বইমেলায় আলোচনায়

    নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর রচিত ‘ভাষ্কর্য এপিঠ ওপিঠ’ এবার একুশে বইমেলায় আসা অন্যতম আলোচিত গ্রন্থ। গতানুগতিক প্রেম-ভালোবাসার গল্প-কবিতা-ছড়া না হওয়ায় এই গ্রন্থটির প্রতি পড়ুয়াদের আগ্রহ ছিলো শুরু থেকেই। ধর্মীয় দৃষ্টিকোণ, ইতিহাস-ঐতিহ্য-সমাজ-সভ্যতার আলোকে রচিত ‘ভাষ্কর্য এপিঠ ওপিঠ’ সকল শ্রেণির পাঠকদের জন্য সহজলভ্য করতে আকারে ছোট করলেও সংক্ষেপে বিশদ বর্ণনা নিয়ে এসেছেন মোমিন মেহেদী। ১৯৯৫ সাল থেকে তিনি নিয়মিত লিখে চলেছেন দৈনিক ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তরসহ বিভিন্ন কাগজে। তাঁর  ৬৫ তম গ্রন্থ ‘ভাষ্কর্য এপিঠ ওপিঠ’ উৎসর্গ করা হয়েছে দৈনিক যুগান্তর-এর সম্পাদক সংবাদযোদ্ধা সাইফুল আলম, বরেণ্য সংস্কৃতিজন সৈয়দ দুলাল, সংবাদযোদ্ধা ও সঞ্চালক সোমা ইসলাম, সংবাদযোদ্ধা-কবি আশরাফুল ইসলাম, সংবাদযোদ্ধা আখতার ফারুক শাহীন, সংবাদযোদ্ধা শামসুল হুদা, আবৃত্তিশিল্পী কানিজ আফরোজ রীনা, আবৃত্তিশিল্পী সুলতানা শাহ্রিয়া পিউ. সংগঠক ও সংবাদযোদ্ধা এফএম শাহীন এবং সংগঠক ও সংবাদযোদ্ধা বাণী ইয়াসমিন হাসিকে।

    ‘ভাষ্কর্য এপিঠ ওপিঠ’ প্রসঙ্গে মোমিন মেহেদী বলেন, সারাদেশে যখন ভাষ্কর্য ইস্যুতে দুটি ভাগে বিভক্ত মানুষ; তখন তাদের মধ্য থেকে একটি বড় অংশ যেন এই ইস্যুতে ঐক্যবদ্ধ থাকে, সেই লক্ষ্যে রচিত এই গ্রন্থটি পড়লে এবং যুক্তি তর্ক নিয়ে ভাবলে যে কেউ ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে বিশ্বাস করি। কেননা, ইসলাম পূর্ববর্তি সময় আর বর্তমান এক নয়। আর একারণেই ইউটিউবিং করে জনপ্রিয় ইসলামী আলেমগণ টেলিভিশন হারাম, ক্যামেরা-স্মার্ট মোবাইল হারাম, ভিডিও বা ছবি হারাম, মার্সিডিজ গাড়ি হারাম না বলে তা বেশি বেশি ব্যবহার করে সমাজ বির্নিমাণে ভূমিকা রাখছেন। এমন অনেক কারণেই আমি মনে করি ‘ভাষ্কর্য এপিঠ ওপিঠ’ সবার পাঠ করা প্রয়োজন। তাতে করে অনেক বিষয়ে স্পষ্ট ধারণা পাবে বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ ও অন্যান্য ধর্ম বা উদারচিন্তার পাঠকসমাজ। বইটি প্রকাশ করেছে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা। পাওয়া যাচ্ছে বইমেলার লিটলম্যাগ চত্বরের ৭২ নম্বর স্টলে ও রকমারি ডটকমসহ সকল অনলাইন শপে।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ন

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ন

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ন