শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল মঙ্গলবার

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ন

    প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল মঙ্গলবার

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে।

    সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার  দুপুর সাড়ে ১২ টায়  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে  ( ভবন-০৬, লিফট-০৬) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী  মো. জাকির হোসেন এমপি এতে বক্তব্য রাখবেন। মন্ত্রণালয়ের সচিব জনাব ফরিদ আহাম্মদ সম্মেলনে উপস্থিত থাকবেন।


    জানা গেছে, এবার প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

    এর আগে গত ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর পর আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় বসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। সারা দেশে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে প্রায় ৬ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। দুই ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।

    বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ থাকায় এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্কুলের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে প্রতিটি স্কুল থেকে ২০ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ন