শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাসের সিটের নীচে মিললো ৭ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট

    বেনাপোল প্রতিনিধি

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৪ পূর্বাহ্ন

    বাসের সিটের নীচে মিললো ৭ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট

    সাতক্ষীরা-যশোরগামী বাবলু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

    রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বেনাপোলের আমড়াখালী বিজিবির একটি দল বাসে অভিযান চালিয়ে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে ইয়াবার চালানটি আটক করে।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টের সুবেদার আহাদ হোসেনের নেতৃত্বে বিজিবি‘র একটি দল সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাবলু পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালায়। পরে একটি খালী সিটের নীচ থেকে ৬টি ছোট পলিথিনে মোড়ানো ৭ হাজার ৪শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সিজার মুল্য ২২ লাখ ২০ হাজার টাকা। ইয়াবার চালানটি ব্যাটালিয়নে জমা রাখা হবে। পরে এটি ধ্বংস করা হবে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৪ পূর্বাহ্ন