শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

    জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোতে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও জাপান আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।

    ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। ভূমিকম্পে উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোকে কেঁপে ওঠে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

    এদিকে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ হয়নি। সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে-তে কথা বলার সময় দেশটির একজন বিশেষজ্ঞ বাসিন্দাদের সতর্ক করেছেন। প্রায় এক সপ্তাহ ধরে ভূমিকম্প নিয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি।

    জাপানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। দেশটির ভবনগুলো যেন শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে- তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটির কঠোর নির্মাণ বিধি রয়েছে। এ ছাড়াও বড় ঝাঁকুনির জন্য প্রস্তুত থাকতে সেখানে নিয়মিত জরুরি মহড়া অনুষ্ঠিত হয়।

    সূত্র: এএফপি




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন