পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

জাগো কণ্ঠ ডেস্ক

২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, শনিবার সকালে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮ কিলোমিটার।

এই ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। এতে এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৪ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

সূত্র: এএফপি




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

যেভাবে ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরলেন শহিদুল আলম

যেভাবে ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরলেন শহিদুল আলম

২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন