শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৫

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৯ পূর্বাহ্ন

    নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৫

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা লক্ষীপুরে সড়ক দুঘটনায একজন নিহত এবং ৫ জন আহত হযেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকরামপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮)।

    একই ঘটনায় আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের হুমায়ুন কবির(৪৫) ও তার মেয়ে ফাতেমা খাতুন(১৬), একই এলাকার সালমা খাতুন (১৭) এবং টিকরামপুর মহল্লার নিহত মান্নানের কন্যা মরিয়ম খাতুন(১৫), স্ত্রী মোসা সুলেখা খাতুন(৩৬)। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আব্দুল মান্নান ও তার স্বজনরা একটি প্রাইভেট কারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নাচোলে যাবার সময় নাচোল উপজেলার লক্ষীপুর এলাকায় চলন্ত একটি ভ্যান গড়ির চাকা খুলে গেলে ঐ ভ্যান গাড়িটিকে সাইড দিতে গিযে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ভ্যান গাড়ির যাত্রী মান্নান নিহত এবং ৫ জন আহত হয়।। পরে স্থানীয়দের সহায়তায় নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক আব্দুল মান্নান কে মৃত ঘোষণা করেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    এ ব্যাপারে নাচোল থানা ওসি মিন্টু রহমান একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। তিনি আরো জানান, প্রাইভেট কার এবং ভ্যান গাড়িটি ঘটনাস্থলেই মারাত্নকভাবে ক্ষতিগ্রষ্থ হয়ে পড়ে রয়েছে এবং তাদের হেফাজতে রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪৯ পূর্বাহ্ন