শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সরকারের আচরণ শান্তি কমিটির মতো: নজরুল ইসলাম খান

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৭ অপরাহ্ন

    সরকারের আচরণ শান্তি কমিটির মতো: নজরুল ইসলাম খান

    বর্তমান সরকারের ভূমিকাকে মুক্তিযুদ্ধকালের ‘শান্তি কমিটি’র আচরণের সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তারা (সরকার) এখন শান্তি সমাবেশ করছে এবং তাদের আচরণ অনেকটা শান্তি কমিটির মতোই। শুক্রবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। বৈঠকে চলমান আন্দোলন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান এই বিএনপি নেতা। আন্দোলনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবেই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে চায়। সরকার পাকিস্তান আমলের শান্তি কমিটির মতো আচরণ করছে। এভাবে চলতে থাকলে কখন কী হবে বলা মুশকিল। বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কর্মসূচি কেমন হবে তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, যে বিশ্বাস নিয়ে আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি, সেই বিশ্বাসেই অটুট আছি। সেই বিশ্বাস নিয়ে আমরা আগামীতে আন্দোলন চালিয়ে যাব বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ অংশ নেন। ১২ দলীয় জোট নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ আরও অনেকে অংশ নেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৭ অপরাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৭ অপরাহ্ন

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৭ অপরাহ্ন