শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের বাংলা ভাষা উৎসব

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ন

    শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের বাংলা ভাষা উৎসব

    ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মূল চেতনাই ছিল সকল অন্যায়ের বিরুদ্ধে প্রাণপণ সংগ্রাম গড়ে তোলা। তাই দেশের প্রতিটি ছাত্রের উচিত এই আন্দোলনের চেতনাকে নিজের বুকে ধারণ করে ভাষা, ভূখণ্ড ও মানবতার কল্যাণে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। চেতনায় একুশ প্রেরণায় একুশ এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে 'বাংলা ভাষা উৎসব' নামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এসব কথা বলেন। ভাষার মাস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর শাহবাগ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলা করে দেশীয় সংস্কৃতি চর্চায় কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ভাষা বিকৃতির মাধ্যমে আজ আমাদের দেশে ভাষা শহীদদের অপমান করা হচ্ছে। ভাষা বিকৃতি বন্ধে সবাইকে সচেতন ও সজাগ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পরিবেশনায় অংশগ্রহণ করেন দেশের শীর্ষ সাংস্কৃতিক সংগঠন কলরব, স্বপ্নসিঁড়ি, আহবান, মানজিল, অবগাহন, সুরের তরী, রাহে মদিনা, অবিরাম, স্টুডিও ওয়ান, মাহমুদ হাসান এর নাট্যদল সহ খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। বাংলা ভাষা উৎসব অনুষ্ঠানে হামদ, নাত, দেশের গান, ভাষার গান, মুর্শিদী গান, জারী গান, কবিতা আবৃত্তি, ভাটিয়ালি ও মঞ্চ নাটক পরিবেশিত হয়। ১৯৫২ সালে বাংলার দামাল ছেলেদের রক্তের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের গৌরবময় ইতিহাস ও ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই বাংলা ভাষা উৎসব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শাহবাগ চত্বরে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইবরাহীম হুসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, দফতর সম্পাদক শিব্বির আহমদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ ইউসুফ পিয়াস, দক্ষিণ সভাপতি কাওসার আহমেদ, পশ্চিম সভাপতি নজরুল ইসলাম, উত্তর সভাপতি মাইদুল ইসলাম সিয়াম প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ন

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ন