শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যুক্তিবাদী মানুষ তৈরিতে বিতর্ক সহায়ক ভূমিকা পালন করে: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪১ অপরাহ্ন

    যুক্তিবাদী মানুষ তৈরিতে বিতর্ক সহায়ক ভূমিকা পালন করে: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা যে যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাই সেক্ষেত্রে বিতর্ক সহায়ক ভূমিকা পালন করে। তিনি বলেন, বিতর্ক মানুষকে ভাবতে শেখায়, সূক্ষ চিন্তায় উদ্বুদ্ধ করে। একটি বিষয়কে নানা মাত্রায় বিবেচনা করার সক্ষমতা তৈরি করে। শাণিত হয় যুক্তি, পারদর্শিতা তৈরি হয় প্রমিত ভাষার ব্যবহারে।


    শুক্রবার সকালে রাজধানীর শিশু একাডেমিতে National Debate Federation Bangladesh (NDFBD) কর্তৃক আয়োজিত ১৫তম বিতর্ক উৎসবে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, সারাদেশে বিতর্ক চর্চা প্রসারিত করতে স্কুল পর্যায়ে বিতর্ক ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল প্রজন্ম গড়ে উঠবে।

    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে বিতর্কে বিশেষ অবদানের জন্য এনডিএফ আজীবন সম্মাননা প্রদান করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী, ৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলামিস্ট সুভাষ সিংহ রায় এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অংশগ্রহণে একটি পলিসি বিতর্ক অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেবিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির,মিডিয়া ব্যাক্তিত্ব ফরিদুর রেজা সাগর,এন ডিএফ সভাপতি এ কে এম শোয়েব।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪১ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪১ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪১ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪১ অপরাহ্ন