শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেকৃবির এগ্রিবিজনেস শিক্ষার্থীদের ডিনস আওয়ার্ড প্রদান

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ন

    শেকৃবির এগ্রিবিজনেস শিক্ষার্থীদের ডিনস আওয়ার্ড প্রদান

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে। ২০০৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ১১৫ জন শিক্ষার্থীদের বিভিন্ন লেভেলের ফলাফলের উপর ভিত্তি করে এ ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও অসামান্য কৃতিত্বের জন্য ১৯ জন শিক্ষার্থীকে ডিসটিংকশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

     

    বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী)  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া। 

     

    সামগ্রিক ফলাফল বিবেচনা এবং নীতিমালা অনুসরণে যারা একই লেভেলের উভয় সেমিস্টারে ৩.৮ বা তদুর্ধ্ব জিপিএ অর্জন করেছন তাদেরকে ডিন’স অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করা হয়। ৩.৯ তদুর্ধ্ব সিজিপিএ প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীকে ডিসটিংকশন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়।

     

    অনুষদের ডিন অধ্যাপক মো: আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক মো: জুলফিকার আহমেদ রেজা। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন শেকৃবি'র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম।

     

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘যেকোনো ধরণের স্বীকৃতি মানুষকে উজ্জীবিত করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার আগ্রহ তৈরি করে। তেমনি ডিন’স অ্যাওয়ার্ড শিক্ষার্থীর শিক্ষা জীবনে একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড। এই সম্মাননা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি মাইলফলক। যারা এটাকে অবলম্বন করে সামনের পথ খুঁজে নিবে তারা নিশ্চয় ভালো করবে। তিনি আরও বলেন, এই সফলতা সেদিনই সার্থক হবে যেদিন তোমরা কর্মক্ষেত্রে প্রবেশ করে দেশ ও জাতিকে উপযুক্ত সেবা দিতে পারবে’।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ন