শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বিস্ফোরক মামলায় বিএনপি'র ছয় নেতা কারাগারে

    পিরোজপুর প্রতিনিধি

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ন

    পিরোজপুরে বিস্ফোরক মামলায় বিএনপি'র ছয় নেতা কারাগারে

    পিরোজপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির আহ্বায়কসহ যুবদল ও ছাত্রদলের ৬ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

     

    আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা ও দায়রা জজ এ আদেশ দেন।

    বিএনপি'র নেতারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন মল্লিক, জেলা যুবদলের ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক রিয়াজ সিকদার ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগ গত বছরের ২৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে একটি মিছিল বের করে। একই সময় জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিল দুটি শহরের জেলা কালেক্টরেট স্কুলের মূল গেটে পৌঁছালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্দেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রানাসহ অন্যান্য আসামিরা ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশে বোমা হামলা করে। এরপর শহরের পোস্ট অফিস সড়কে বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    এ ঘটনায় গত ২৪ ডিসেম্বর রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু নাঈম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ৬৯ জনের নাম উল্লেখসহ আরও ৭০/৮০ জনকে অজ্ঞাত আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামিরা গত ৩ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন নেন।

    গত ৮ ফেব্রুয়ারি জামিনের জন্য আসামিরা নিম্ন আদালতে হাজির হলে আদালত ২৩ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করে। আজ শুনানি শেষে আদালত জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসেনসহ ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

     

    এ ব্যাপারে মুঠোফোন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, জেলা বিএনপির আহ্বায়কসহ ৬ জনকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার কোনো ভিত্তি নেই।

     

     

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ন