পিরোজপুরে দুই মাদক মামলার আসামিকে কারাদণ্ড প্রদান করেছে অতিরিক্ত দায়রা জজ পিরোজপুর।
১৫-০৯-২০১৭ সালে পিরোজপুর সদর থানা এলাকায় পুলিশের বিশেষ চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে রাত বারোটা ৫৫ মিনিটে পিরোজপুরের শিকারপুর এলাকা থেকে পুলিশ মোঃ শহীদ হাওলাদারের কাছ থেকে ২৪ বোতল ও প্রদীপ আইচের কাছ থেকে ৩ বোতল মোট ২৭ বোতল ফেনসিডিলসহ আটক করে।
তাদের বিরুদ্ধে পিরোজপুর দায়রা জজ আদালতে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
বিচারকার্য শেষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পিরোজপুর দায়রা জজ আদালত ১৯২০ সালের মাদকদ্রব্য আইন ১৯ এর ১ মোতাবেক মোঃ শহিদ হাওলাদার কে যাবজ্জীবন কারো দন্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় ছয় মাস বিনাশ্রম কারো দণ্ড ও প্রদীপ আইস কে একই আইনে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা জরিমানা অনাদায় তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।