শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে মারধর

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:০৮ অপরাহ্ন

    চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে মারধর

    চাঁদার টাকা না দেয়ায় পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু  ও তার ছেলে অপূর্ব কুমার দাসকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    গুরুতর আহত বীরমুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু  ও তার ছেলেকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    পুলিশ মামলার দুই আসামী আলকাজ সিকদার ও মিরাজ তালুকদারকে গ্রেপ্তার করেছে।

    বীরমুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু  (৭১) মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, তার ছেলে অপূর্ব কুমার দাস (৩৮) পেশায় ঠিকাদার। পিরোজপুর পৌর শহরের বলাকা ক্লাব এলাকার বাসিন্দা ।

    হাসপাতালে চিকিৎসাধীন অপূর্ব কুমার দাস জানান, তিনি পেশায় একজন ঠিকাদার। তার ঠিকাদারী কাজ জেলার বিভিন্ন স্থানে চলমান আছে।

    হামলাকারীরা বিভিন্ন সময় তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করে আসছিলো। বুধবার বিকেলে তিনি তার পিতা বীরমুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চুকে নিয়ে সদর উপজেলার টোনা ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

    তখন স্থানীয় হামলাকারী  সান্তনু সাহা, সোহাগ সিকদার, আলকাজ সিকদার, সোহান সরদার, রুবেল খান, সজিব খান  সহ কয়েকজন তাদের পথ আটকে ৫ লক্ষ টাকা চাঁদা দা্বি করেন। এ সময় তিনি চাঁদার টাকা দিতে না চাইলে ওই লোক গুলো তার উপর হামলা চালায় এবং এতে  তার বাবা প্রতিহত করতে চাইলে তাকেও মারধর করে। সে সময় স্থায়ীরা এগিয়ে আসলে তারা পিছু হটে। পরে কুমারখালী এলাকায় তারা আবার তাদের মোটর সাইকেলের গতি রোধ করে তাদের মারধর করে তাদের মোটরসাইকেল, মোবাইল ফোন, শরীরে থাকা স্বর্নের চেইন ও নগদ টাকা লুটে নিয়ে যায়। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

    এ ব্যাপারে হামলাকারী সান্তানু সাহার সাহার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অপুর সাথে আমার দীর্ঘদিন আগে একটা ব্যবসায়িক লেনদেন ছিল  আমি অপুর কাছে ৭ লাখ টাকা পাবো। ওই টাকা চাইতে গেলে  আমার সাথে অপুর কথা কাটাকাটি হয়, অপ্রীতিকর কোন ঘটনাই ঘটেনি, অপুর বাবা সম্পর্কে আমার কাকা হয়ে তার গায়ে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না।

    পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও তার ছেলের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং দুই জনকে গ্রেপ্তার করছে পুলিশ। এ ঘটনায় অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা করা  হচ্ছে  ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:০৮ অপরাহ্ন