রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ১০ টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। এসময় পর্যায়ক্রমে আরও ৫০টি হুইল চেয়ার দেয়ার অঙ্গিকার করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দলের জাতীয় কমিটির সদস্য রেজাউল হক এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাডভোকেট সফিকুল হোসেন।
আরও উপস্থিত ছিলেন সাবেক রাজবাড়ী সরকারি কলেজের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকারিয়া মাসুদ (রাজীব)। উপস্থিত ছিলেন বর্তমান ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ।
আয়োজনে ছিলেন রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী।