শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফ্রান্সে স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষকের মৃত্যু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন

    ফ্রান্সে স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষকের মৃত্যু

    ফ্রান্সে এক কিশোর ছাত্রের ছুরিকাঘাতে একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্কুলে বুধবার ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। আঞ্চলিক প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন।

    জানা যায়, ৫২ বছর বয়সী স্প্যানিশ ভাষার ওই শিক্ষিকা সমুদ্রতীরবর্তী শহর সেন্ট-জিন-ডি-লুজের স্কুলে ক্লাস নিচ্ছিলেন। তখন ১৬ বছর বয়সী এক ছাত্র একটি ছুরি দিয়ে তাকে আক্রমণ করে।

    বেয়োন শহরের প্রসিকিউটর জেরোম বোরিয়ার এএফপিকে জানিয়েছেন, ওই শিক্ষককে ঘটনাস্থলে জরুরি সহায়তা দেওয়া হলেও তিনি তার ক্ষত থেকে মারা গেছেন। অভিযুক্ত ছাত্রকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

    স্থানীয় দৈনিক সুদ ওয়েস্ট জানিয়েছে, ছেলেটি ছুরি নিয়ে শিক্ষকের স্প্যানিশ ক্লাসে ঢুকে তাকে আক্রমণ করে।

    বিএফএম টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হামলাকারী শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে শিক্ষিকাকে তার বুকে ছুরিকাঘাত করেছিল। চ্যানেলটি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, ঘটনার সময় ছেলেটি অন্য একজন শিক্ষককে বলেছিল যে একটি ‘কণ্ঠস্বর’ তাকে এই পদক্ষেপ নিতে বলেছিল। ছেলেটি এখন পুলিশ হেফাজতে রয়েছে বলে গণমাধ্যমটি জানিয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।

    ফ্রান্সের শিক্ষামন্ত্রী প্যাপ এনদিয়ায়ে বলেছেন, তিনি শিক্ষকের মৃত্যুর ঘটনায় ‘অত্যন্ত বিচলিত’। তিনি ঘটনাস্থলে যাবেন বলেও জানিয়েছেন।

    স্কুলে এ ধরনের হামলা ফ্রান্সে সাধারণত বিরল। কিন্তু শিক্ষকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ৪০ বছরে দেশটির স্কুলগুলোতে এক ডজনেরও কম মারাত্মক হামলার ঘটনা ঘটেছে।

    সূত্র : এএফপি




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন