বেনাপোল স্থলবন্দরে দুই চোর আটক, ১৪ টি বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন

বেনাপোল স্থলবন্দরে দুই চোর আটক, ১৪ টি বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার

বেনাপোলে স্থলবন্দর থেকে ১৪টি মূল্যবান বিল্ডিং স্ট্রাকচারসহ সাজু শেখ (৩৫) ও  ইহাছাক আলী (৩২) নামে দুইজন চোর সদস্যকে আটক করেছে বন্দরে দায়িত্বরত আনসার সদস্যরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্থলবন্দরের টিটিআই মাঠ থেকে আনসারের প্লাটুন কমান্ডার সাকিবুজ্জামানের নেতৃত্বে এ দুই চোরকে আটক করা হয়।

আটক সাজু শেখ বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের কিনু শেখের ছেলে এবং ইহাছাক একই থানার ভবেরবেড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্লাটুন কমান্ডার সাকিবুজ্জামান জানান, এই দুই যুবককে বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনাল (টিটিআই) মাঠে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। পরে তাদেরকে বেনাপোল স্থলবন্দর আনসার ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে স্থলবন্দরের সহকারী পরিচালক রাশেদুল সজীব ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল এর উপস্থিতিতে দুপুরের দিকে আনসার সদস্যদের নিয়ে বেনাপোলের ছোটআঁচড়া এলাকার এক পরিত্যাক্ত ডোবা থেকে ভারত থেকে আমদানিকৃত চট্রগ্রামের শাহ্ সিমেন্ট কারখানার ১৪ টি মূল্যবান বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এগুলো টিটিআই মাঠ থেকে রাতের কোন এক সময়ে চুরি করে ওখানে নিয়ে রাখে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিকালে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন