শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গৌড় প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২২ অপরাহ্ন

    গৌড় প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের  আয়োজনে সোমবার সকাল ১০টায় একটি র‌্যালী শিবগঞ্জ ডাক বাংলোর সামন থেকে  বের হয়ে শিবগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ শেষে ডাক বাংলো চত্বরে এসে শেষ হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

    গৌড় প্রেস ক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার  সোহানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন দেশের উন্নয়নে অতীতে সাংবাদিকরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও দেশের সরকারের ভাবমূর্তি উজ্জল করবে ইনশাল্লাহ।

    তিনি আরো বলেন গৌড় প্রেসক্লাবের উন্নয়নের জন্য আমি ও শিবগঞ্জের সকল জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী আছি এবং থাকবো।সভায় বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি  জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে  শিবগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরেন এবং তা প্রচারের জন্য  গৌড়  ক্লাবের সহযোগিতা কামনা করেন।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, থানা আওয়ামীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম,দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, থানা আওয়ামীলী যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম টিসু, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবরে সাধারণ সম্পাদক নাদিম হোসেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ সংবাদাদাতা সফিকুল ইসলাম প্রমুখ।আলোচনা শেষে কেক কাটা হয় এবং সুধী জনের মাঝে ক্্েরস্ট উপহার দেয়া হয়।  সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২২ অপরাহ্ন