শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শা সীমান্তে চার কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক

    বেনাপোল প্রতিনিধি

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন

    শার্শা সীমান্তে চার কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক

    যশোরের শার্শা সীমান্ত থেকে ৪ কেজি ওজনের ৩৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রিমিও প্রাইভেট কারও জব্দ করা হয়।

    বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো শার্শা থানার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ব্যাকা (৩২) ও একই থানার গোপালপুর গ্রামের মৃত নুর বক্স বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান (৪৫)।

    খুলমা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান ( পিএসসি ইঞ্জিনিয়ার্স) জানান, রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি প্রিমিও প্রাইভেটকারসহ সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে প্রাইভেটকারটি রুদ্রপুর ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে বিভিন্ন জায়গায় কৌশলে লুকিয়ে রাখ ৩৫টি স্বর্ণেরবার জব্দ করা হয় যার ওজন ৪ কেজি। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

    শার্শা থানায় আটক আসামিদেরকে সোপর্দ করা হয়েছে এবং স্বর্নের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১১ অপরাহ্ন