শার্শায় ফেনসিডিল ও প্রাইভেটকারসহ একজন গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:০৪ অপরাহ্ন

শার্শায় ফেনসিডিল ও প্রাইভেটকারসহ একজন গ্রেফতার

যশোরের শার্শার বাগুড়ী এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মুনসুর আলী দালাল (৬২) নামে এক মাদককারাবারিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকেলে তার বাড়ি থেকে তার প্রাইভেট কার থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। মুনসুর আলী ওই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবির এসআই সোলায়মান আক্কাস ও এসআই হামিদুর রহমানের নেতৃত্বে একটি দল শার্শা উপজেলার বাগুড়ী এলাকা থেকে মুনসুর আলীর বাড়িতে থাকা তার নিজস্ব প্রাইভেটকারের মধ্যে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:০৪ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:০৪ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:০৪ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:০৪ অপরাহ্ন