পিরোজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল করিম। তিনি ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে (মঙ্গলবার ১২-০১ মিনিটে) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এর পর পর্যায়ক্রমে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান খালেক, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মোঃ সাইফুদ্দিন,
জেলা প্রসাসনের কর্মকর্তা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, পিরোজপুর প্রেসক্লাব, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এ্যসোসিয়েশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, মহিলা সংস্থা, সাপোর্ট মানব কল্যাণ সংস্থাসহ নানা- রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।