শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৮ অপরাহ্ন

    হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

    হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে চিকিৎসকের পরামর্শে তিনি সোমবার রাত সাড়ে ৯টায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

    বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসা অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করেন মির্জা ফখরুল। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

    পরে চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি মহাসচিবের বর্তমানে বড় ধরনের শারীরিক কোনো জটিলতা নেই। তিনি ঝুঁকিমুক্ত। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট পাওয়ার অপেক্ষায় তাকে অবজারভেশনে রাখা হয়।

    কিছু দিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন বিএনপি মহাসচিব।
     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৮ অপরাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৮ অপরাহ্ন

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:২৮ অপরাহ্ন