শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৬ অপরাহ্ন

    শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে-প্রাণে বিশ্বাস করতেন, সাংস্কৃতিক মুক্তি ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব নয়।শিল্প-সংস্কৃতির প্রতি জাতির পিতার গভীর দরদ ও ভালোবাসার কারণেই তিনি আজ থেকে ৪৯ বছর পূর্বে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন।

    প্রতিমন্ত্রী রোববার বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, সামাজিক অবক্ষয় ও জঙ্গিবাদ দূরীকরণে সংস্কৃতিই হচ্ছে প্রধান হাতিয়ার। সেজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকে ৬৪ জেলা ও ৪৯২ উপজেলায় শিল্পকলাকে আরও সক্রিয়করণে এর কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এবং এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

    সংস্কৃতি সচিব মোঃ আবুল মনসুর বলেন, সংস্কৃতির বিভিন্ন উপাদান যথা গান, কবিতা, নৃত্য প্রভৃতিকে শিল্পীরা গান, তাল, লয়, সুরসহ বিভিন্ন অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করেন। এটা শুধু বিনোদনের জন্য নয়, এর পেছনে রয়েছে প্রেম, ভালোবাসা ও আত্মিক চাহিদা তথা খোরাক। সচিব এসময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের জীবনে এর তাৎপর্য ও মর্মার্থ ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার জন্য সংস্কৃতিকর্মীদের প্রতি আহবান জানান।

    প্রতিমন্ত্রী এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৬ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৬ অপরাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৬ অপরাহ্ন