শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে উপনির্বাচন: শেষ দিনে দুই প্রার্থীর মনোনয়ন জমা

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ অপরাহ্ন

    নাজিরপুরে উপনির্বাচন: শেষ দিনে দুই প্রার্থীর মনোনয়ন জমা

    পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে শেষ দিনে জমা দিলেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র।

    রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান কয়েকজন সিনিয়র নেতাদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন।এসময় তার সাথে উপজেলা পরিষদ চত্বরে সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার এবিএম সিদ্দিক। পাশাপাশি এদিন সকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হিরুয়ার রহমান মোল্লা পিরোজপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

    আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ নভেম্বর মোঃ মোশারেফ হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সদর ইউনিয়ন থেকে  ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সর্বশেষ ২০২১ সালের জুনে তিনি ওই  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং এবারের উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। মোঃ মোশারেফ হোসেন খান তাঁর দলীয় মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিত করেছেন।নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের এ নেতা জানান, নৌকা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মার্কা, উন্নয়নের মার্কা।নৌকার বিজয় মানে এদেশের উন্নয়ন অগ্রযাত্রার বিজয়।উপজেলা বাসি তাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিগত দিনের মত এই নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করবে।

    স্বতন্ত্র প্রার্থী বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হিরুয়ার রহমান মোল্লা টেলিফোনে এই প্রতিবেদককে জানান,আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছি।দলীয় সদস্য পদে থেকে কিভাবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে অব্যহতি নিয়ে নির্বাচন করব নাকি দল আমাকে বহিস্কার করবে তা বলার সময় এখনও আসেনি, এটা ২৭ ফেব্রুয়ারীর পরে বলা যাবে।

    পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন (রানা) জানান, বর্তমান সরকারের আমলে বিএনপির কোনো নেতা-কর্মী নির্বাচনে অংশগ্রহন করবেনা।হিরুয়ার রহমান মোল্লা যদি দলীয় সিদ্ধান্ত না মেনে মনোনায়নপত্র দাখিল করে থাকেন তাহলে আমি আশা করি নির্ধারিত তারিখের মধ্যে মনোনায়নপত্র প্রত্যাহার করে নিবেন, অন্যথায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাহার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।প্রসঙ্গত  গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার মৃত্যুবরণ করেন। তিনি ২০০৯ ও ২০১৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে উপজেলা পরিষদ শুন্য হলে আগামী ১৬ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে।

    এবারের নির্বাচনে ভোট গ্রহণ হবে  ইভিএমের মাধ্যমে। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ ফেব্রুয়ারি বাছাই ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ অপরাহ্ন