শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাভারণে দখল ফুটপাত উচ্ছেদসহ ভ্রাম্যমান আদালতের জরিমানা

    বেনাপোল প্রতিনিধি

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন

    নাভারণে দখল ফুটপাত উচ্ছেদসহ ভ্রাম্যমান আদালতের জরিমানা

    যশোরের শার্শায় ফুটপাত থেকে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।


    এ সময় স্কুলের পাশে দোকান বসিয়ে সিগারেট বিক্রিসহ নানা অভিযোগে ৩ দোকান মালিককে ২৫ হাজার ও সড়কে ফিটনেস বিহীন অবৈধ ভাবে চলাচলকারি মাটিবাহী একটি ট্রাক্টরের চালককে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

    উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, যশোর-বেনাপোল হাইওয়ে মহাসড়কের নাভারন একটি ঐহিত্যবাহী বড় বাজার। এ বাজারের দুই পাশে অবৈধ স্থাপনা ছিলো। যার কারনে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকতো এবং দূর্ঘটনায় অনেকে মারাও গেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বের নজরে পড়ে। পরবর্তীতে মাসিক মিটিং এ অবৈধ স্থাপনা অপসারনের বিষয়টি সিদ্ধান্ত হয়। এর পরে স্থানীয় চেয়ারম্যান দুইদিন মাইকিং করার পরও কেউ কর্ণপাত করেনি।

    এছাড়া ফুটপাত দখল করে দোকান নির্মাণ করার ফলে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে দূর্ঘটনা এড়াতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ফায়ার সার্ভিস, স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন