শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চতুর্দশ খুলনা জেলা রোভার মুটের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

    পাইকগাছা, খুলনা প্রতিনিধিপ

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন

    চতুর্দশ খুলনা জেলা রোভার মুটের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

    বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহা তাঁবু জলসা অনুষ্টিত হয়েছে। চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর ৫ দিন ব্যাপী কর্মসূচির চতুর্থ দিন গতকাল সন্ধ্যায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য এ মহা তাঁবু জলসা'র আয়োজন করা হয়। রোভার মুট এ জেলার বিভিন্ন কলেজের ৪২ টি রোভার দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী রোভাররা নাচ, গান, অভিনয় ও নৃত্য পরিবেশনার মাধ্যমে তাদের সারাদিনের ক্লান্তি দুর করে। বর্ণাঢ্য এ আয়োজন মুগ্ধ করে উপস্থিত অতিথিবৃন্দ সহ সাধারণ মানুষকে।

    চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর মুট চীফ শিকদার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা রোভার কমিশনার তাপস কান্তি সমদ্দার। বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, বাগেরহাট জেলা রোভার সহ সভাপতি প্রফেসর বুলবুল কবীর, বিভাগীয় রোভার নেতা প্রফেসর শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক তারিফ হাসান,যুগ্ম সম্পাদকশংকর কুমার সানা, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার।

    রোভার মুট এর সম্পাদক মাহমুদ হোসেন ও প্রভাষক মোমিন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট মাসুম বিল্লাহ, প্রাক্তন অধ্যাপক জি এম এম আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম, জা আ ম আব্দুল হাকিম, ইলিয়াস হোসেন, আমান উল্লাহ,  আব্দুর রাজ্জাক বুলি, প্রভাষক লিলিমা খাতুন, নাজমিন নাহার, লুৎফা ইসলাম, মাধুরী রাণী মন্ডল, মাহবুবা নাজনীন ইরানী, সুষ্মিতা সরকার, মাসুদুর রহমান মন্টু, তারেক আহমেদ, আছাবুর রহমান শিমুল, বৈশাখী চক্রবর্তী, সোমা রায়, কুসুম কলি সরকার, হারুন অর রশীদ, আসমা আক্তার, আমেনা খাতুন, মুন্নী খাতুন, বেলাল হোসেন, রঞ্জিতা সরকার, রাসেল কাগজী ও উজ্জল বিশ্বাস, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন