শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশের সব উন্নয়নের কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন

    দেশের সব উন্নয়নের কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের সব সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। দেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র  জননেত্রী শেখ হাসিনা হাত থেকে ই ।

    তিনি পুনরায় প্রধানমন্ত্রী হলে জাতিকে একটি উন্নয়নশীল দেশ উপহার দেবেন।
    শনিবার (১৮ ইং ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের উদ্বোধন শেষে আয়োজিত এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সমাবেশে নারী উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনেক অবদান উল্লেখ করে মন্ত্রী বলেন, আজকের এ কোমলমতি মেয়েরা আগামি দিনে জাতির নেতৃত্ব দিবে। তাদেরকে সততা ও নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদেরকে সুশিক্ষা প্রদান করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন মাদকাসক্ত ও বিপথে যেতে না পারে সে দিকে শিক্ষক ও অভিভাবকদের লক্ষ্য রাখার আহবান জানান তিনি।

    বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন অসীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এস এম ফুয়াদ ও প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিন্টু।
    এ সময় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মোঃ রিয়াজ হোসেন পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন