শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সরকারি ব্যয়ে কর্মকর্তাদের সাশ্রয়ী হওয়ার পরামর্শ খুলনা ডিসির

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৩১ পূর্বাহ্ন

    সরকারি ব্যয়ে কর্মকর্তাদের সাশ্রয়ী হওয়ার পরামর্শ খুলনা ডিসির

    খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা সবাই স্বাধীনতার সুফল ভোগ করছি। প্রতিটি ক্ষেত্রে দেশের অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে। তবে সমাজে শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিকভাবে আমাদেরকে উন্নত হতে হবে। প্রতিষ্ঠা করতে হবে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা।

    খন্দকার আরেফীন তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বহুমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। সোস্যাল মিডিয়া পরিমিত ব্যবহার করতে হবে। স্মার্ট ফোন যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে ব্রেস্ট ফিডিং কর্নার সহ নারীদের জন্য আলাদা ওয়াশ রুম স্থাপন ও এলাকার ঐতিহ্য সংরক্ষণ করা হবে। তিনি ৩ ফসলী জমিতে কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ না করা এবং কোন জমি যাতে পতিত না থাকে সেজন্য সকলের প্রতি আহŸান জানান। জেলা প্রশাসক দেশের উন্নয়ন ও অগ্রগতি যাতে ব্যাহত না হয় এ জন্য বৈশি^ক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারি ব্যয়ে সাশ্রয়ী হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহŸান জানান। তিনি বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধ এবং মাদক নির্মুল বিষয়ক উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভ‚মি) আরাফাত হোসেন, সহকারী কমিশনার মুনতাসির হাসান খান, ওসি জিয়াউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ^াস, কওছার আলী জোয়াদ্দার, জিএম আব্দুস সালাম কেরু, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ, খালেকুজ্জামান, অঞ্জলী রানী শীল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও শিক্ষার্থী সিনথিয়া ফারুক তনিমা। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এরআগে জেলা প্রশাসক পৌরসভা ও অরন্য পাইকগাছা আয়োজিত ১৩ দিন ব্যাপি একুশে বই মেলার উদ্বোধন এবং পৌর ভবনে মেয়র, কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। তার আগে পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত চতুর্দশ খুলনা জেলা রোভার মুট কার্যক্রম, হরিঢালী ইউনিয়নের সলুয়াস্থ তৃতীয় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দির পরিদর্শন করেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৩১ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৩১ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৩১ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৩১ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৩১ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৩১ পূর্বাহ্ন