দু'মাসের কন্যার চিকিৎসায় আর্থিক সহযোগিতা চান সাংবাদিক পিতা

বেনাপোল প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:১৭ পূর্বাহ্ন

দু'মাসের কন্যার চিকিৎসায় আর্থিক সহযোগিতা চান সাংবাদিক পিতা

দুই ছেলে জন্ম নেয়ার পর যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাত মাইল গ্রামের জাহাঙ্গীর আলম ও তাহমিনা দস্পতির ঘর আলো করে ফুট ফুটে এক কন্য সন্তান জন্ম নেয়।৷ মা বাবা সখ করে তার নাম রাখেন বিদিশাহ আলম রায়া। বর্তমান বয়স ১ মাস ২৮ দিন।  জন্মের পর থেকে বিদিশার কান্না থামেনা। অস্বাভাবিক কান্না। হয়তো বিদিশা কান্নার সুরে তার বাবা মাকে জানান দিচ্ছিলো তার অসুস্থ্যতার কথা। বিদিশার অস্বাভাবিক কান্নার কারণে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নেয়া হয়।৷ কিন্তু তারা রোগ নির্ণয় করতে পারেননি।

এর পর তাকে যশোর আদ-দ্বীন হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক বিদিশার পরীক্ষা-নিরিক্ষা শেষে  ডাক্তার কাজল কান্তির কাছে রেফার করেন, তিনি পরীক্ষা-নিরিক্ষা শেষে জানিয়ে দেন বিদিশাহ'র  হার্ট ছিদ্র, পাশাপাশি রক্ত সঞ্চালন সঠিক ভাবে হচ্ছে না।  এ রোগের সঠিক চিকিৎসা নিতে হলে বিদিশাহকে ন্যাশনাল হার্ট শিশু হাসপাতাল ঢাকাতে পাঠাতে হবে।

এখবর শোনার পর দৈনিক ভোরের পাতা ও দৈনিক স্পন্দন পত্রিকার স্হানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলমের মাথায় আকাশ ভেঙে পড়ে। মেয়ের অবস্থা দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। বিদিশাহ্কে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। অভাবের সংসারে এতো টাকা তিনি কোথায় পাবেন? তার সাধ থাকলেও সাধ্য নেই। তাই বিত্তবানরা বিদিশাহর সাহায্যে এগিয়ে আসলে ১ মাস ২৮ দিন বয়সের শিশু বাচ্চাটি হয়তো জীবন ফিরে পাবে। আসুন না, আমরা সকলে মিলে রিদিশাহ আলম রায়া নামে শিশুটির সাহায্যে এগিয়ে আসি। সকলে পোষ্টটি বেশি বেশি শেয়ার করে বিদিশাহর পাশে দাড়ান।  বিদিশাহর বাবা জাহাঙ্গীর আলমের বিকাশ নম্বর ০১৭৬১-৭৩৮৯৫৭ ,  এই নাম্বারে অর্থ প্রদানের জন্য অনুরোধ রইলো।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:১৭ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:১৭ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:১৭ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:১৭ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:১৭ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:১৭ পূর্বাহ্ন