শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নিজস্ব সংস্কৃতির চর্চায় আমরা হবো অনুকরণীয় : তথ্যমন্ত্রীর প্রত্যয়

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৯ অপরাহ্ন

    নিজস্ব সংস্কৃতির চর্চায় আমরা হবো অনুকরণীয় : তথ্যমন্ত্রীর প্রত্যয়

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কৃষ্টি-সংস্কৃতি-সাহিত্যে আমরা বাঙালিরা অনেক দেশের চেয়ে উন্নত। উপমহাদেশেও অনেক ভাষাভাষীদের চেয়ে আমাদের সংস্কৃতির ভিত অনেক গভীরে প্রোথিত। তাই আমরা কাউকে অনুকরণ করবো না। বরং  এই আকাশ-সংস্কৃতির যুগেও আমরা এমনভাবে সংস্কৃতি চর্চা করবো, যাতে আমরা অনুকরণীয় হয়ে উঠতে পারি।

    শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কালচারাল জানালিস্ট ফোরাম অভ বাংলাদেশ-সিজেএফবি আয়োজিত '২১তম পারফরমেন্স অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং বিশেষত প্রধানমন্ত্রী নিজে বাঙালি সংস্কৃতির লালন ও বিকাশে একান্তভাবে অগ্রণী উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা চাই দেশ জুড়ে সংস্কৃতি চর্চার একটা জোয়ার বয়ে যাক। আগামী প্রজন্মকে আত্মকেন্দ্রিকতা ও মৌলবাদের দিকে ঝুঁকে পড়া থেকে রক্ষায় এর বিকল্প নেই।

    সম্মাননার বিষয়ে গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, 'একটি পুরস্কার একজন শিল্পীর জীবন বদলে দিতে পারে। শিল্প-সংস্কৃতির লালন-পালন ও পৃষ্ঠপোষকতায় পুরস্কার একটি বড় ভূমিকা রাখে, উৎসাহ যোগায়। সংস্কৃতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি দুই দশক ধরে এ বিষয়ে ভূমিকা রাখছে এ জন্য তাদেরকে এবং তাদের পৃষ্ঠপোষকদেরও ধন্যবাদ জানাই।'

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান মো: হারুনুর রশীদ, স্পন্সর প্রতিষ্ঠান ই-কমার্স সংস্থা কিউকম ব্যবস্থাপনা পরিচালক মো: রিপন মিয়া, অনুষ্ঠান ব্যবস্থাপক অন্তর শো বিজ চেয়ারম্যান স্বপন চৌধুরী এবং আয়োজক সিজেএফবি'র পক্ষে সভাপতি তামিম হাসান, প্রধান উপদেষ্টা এনাম সরকার, সাধারণ সম্পাদক খালেদ আহমেদ বক্তব্য রাখেন।

    অভিনেতা-নির্দেশক তারিক আনাম খান আজীবন সম্মাননা এবং সংগীত শিল্পী বেবী নাজনীন, অভিনেত্রী শমী কায়সার, চিত্রনায়িকা পূর্ণিমা, অনুষ্ঠান সংগঠক স্বপন চৌধুরী এবং সাংবাদিক মোর্শেদ নোমান বিশেষ সম্মাননায় ভূষিত হন। পাশাপাশি নির্বাচিত সংগীত ও অভিনয় শিল্পীসহ সকলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মন্ত্রী।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৯ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৯ অপরাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০৯ অপরাহ্ন