শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বর্তমান সরকারের প্রচেষ্টায় চলচ্চিত্রে সুদিন ফিরেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫১ অপরাহ্ন

    বর্তমান সরকারের প্রচেষ্টায় চলচ্চিত্রে সুদিন ফিরেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আকাশ সংস্কৃতির প্রভাব, ভালো কাহিনী ও চিত্রনাট্যের অভাব, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না পাওয়া-সহ নানা কারণে চলচ্চিত্র শিল্প সংকটে পতিত হয়েছিলো। তাছাড়া ২০০১-২০০৬ সাল মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মৌলবাদীদের আগ্রাসনে এ শিল্প মুখ থুবড়ে পড়েছিলো। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত চলচ্চিত্র বান্ধব বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ ও প্রচেষ্টায় চলচ্চিত্র শিল্পে সুদিন ফিরেছে।

    প্রতিমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশব্যাপী একযোগে ১৫ দিনব্যাপী (১৭ ফেব্রুয়ারি থেকে ০৩ মার্চ) 'তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন এ শিল্পের উন্নয়নে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। তাছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতি উপজেলায় যে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে তাতেও থাকছে আধুনিক সিনেপ্লেক্স। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্পের এমন একটি মাধ্যম যেটি খুব দ্রুত মানুষকে প্রভাবিত করতে পারে। কে এম খালিদ বলেন, চলচ্চিত্র শিল্পের সংকট উত্তরণকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আয়োজন এক অসাধারণ পদক্ষেপ। প্রতিমন্ত্রী পক্ষকালব্যাপী এ উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক হায়দার রিজভী এবং শামীম আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

    উল্লেখ্য, তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে যথাক্রমে সমকালীন চলচ্চিত্র,  নারী নির্মাতাদের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র,  ধ্রুপদী চলচ্চিত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে সিলেকশন কমিটি কর্তৃক বাছাইকৃত মোট ৩৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ২৩টি সমকালীন চলচ্চিত্র ও ১৩টি অন্যান্য ক্যাটাগরির চলচ্চিত্র রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫১ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫১ অপরাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫১ অপরাহ্ন