শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ইসির নিবন্ধন পেয়েছে তৃণমূল বিএনপি

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন

    ইসির নিবন্ধন পেয়েছে তৃণমূল বিএনপি

    রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি।

    উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া হয়েছে। তাদের প্রতীক দেয়া হয়েছে ‘সোনালী আঁশ’। দলটির নিবন্ধন নম্বর- ৪৫। তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

    ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর- ১০৯৪৯/২০১৮ এর ২০১৮ সালের ৬ নভেম্বরের রায় ও আদেশ এবং আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর- ৩০২৪, ২০১৯ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৩০২৩ অব ২০১৯ এর ওপর আপিল বিভাগের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ চেপ্টারের বিধান অনুযায়ী তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করিয়াছে। এই দলের জন্য সোনালী আজ প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং-০৪৫।’

    এছাড়া প্রজ্ঞাপনে দলটির প্রধান কার্যালয় হিসেবে-৩৩ তোপখানা রোড, ১৫/সি (১৬তলা), পল্টন, ঢাকার ঠিকানা উল্লেখ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন