পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, কাবিং প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে সকালে উদ্ধোধনের মধ্যে দিয়ে দিন ব্যাপী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।
বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,আ”লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদুল হক দুলাল,ওসি এনামুল হক ,প্রাথমিক শিক্ষা অফিসার (ভাঃ) বিশ্বজিৎ কর্মকার,সহকারী শিক্ষা অফিসার আহসান আহম্দে,প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান,জেপির নেতা কাওছার আহমেদ দুলাল,আ”লীগ নেতা মোঃ মনিরুজ্জামান,কবির হোসেন বয়াতী সহ উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ ।