বাঁচতে চায় ৯ বছরের শিশু আজাদ বিশ্বাস : প্রয়োজন ৩ লাখ টাকা

বেনাপোল প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন

বাঁচতে চায় ৯ বছরের শিশু আজাদ বিশ্বাস : প্রয়োজন ৩ লাখ টাকা

হার্ট বøক হয়ে দীর্ঘ ৭ বছর ধরে শরীরে কঠিন যন্ত্রণা নিয়ে বেঁচে আছে যশোরের বেনাপোল সীমান্তের নারায়নপুর গ্রামের আজাদ বিশ্বাস নামে ৯ বছর বয়সের এক শিশু।

গরীব পিতার অর্থ না থাকায় দিন দিন যেন মৃত্যুর প্রহর গুণছে ছোট্র শিশুটি। এদিকে দীর্ঘদিন ধরে সন্তানের চিকিৎসা করাতে গিয়ে অর্থাভাবে চরম অসহায় হয়ে পড়েছেন শিশুটির পিতা।

এ অবস্থায় ছেলের সু-চিকিৎসার জন্য সকল শ্রেণি পেশার মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন শিশুটির মা বাবা। শিশু আজাদ বিশ্বাস বেনাপোল সীমান্তের নারায়নপুর দক্ষিণ পাড়া গ্রামের আলী কদরের ছেলে।

ছেলেটির বাবা আলী কদর জানান, দুই বছর বয়সে আমার ছোট ছেলে আজাদ বিশ্বাসের হার্টে বøক ধরা পড়ে। তখন থেকে আজ পর্যন্ত চিকিৎসা করে যাচ্ছি। চিকিৎসক বলেছেন অতিদ্রæত অপারেশন করতে হবে। যাতে খরচ হবে প্রায় তিন লাখ টাকা।

ছেলেকে বাঁচাতে দীর্ঘ ৭ বছর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু অপারেশনের জন্য এতগুলো টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। বর্তমান ছেলের ওষুধ কেনার টাকাও রোজকার করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, আমি মাছ ধরার জাল টানা কাজ করি। এখন আগের চেয়ে আয়ও কমে গেছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় আমার ছেলেকে উন্নত চিকিৎসা ও অতিদ্রæত অপারেশন করাতে সমাজের বিত্তশালী মানুষসহ সকল শ্রেণি পেশার মানুষের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছি।

শিশু আজাদ বিশ্বাস ছোট ছোট কন্ঠে জানায়, আমি বাঁচতে চাই। আপনারা আমারে বাঁচান। আমি খেলা করতে চাই, আমি স্কুলে যেতে চাই। আমি লেখা পড়া শিখে আমার বাবাকে সাহায্য করতে চাই।
ছোট্র শিশুর কচি মুখে ছোট ছোট কন্ঠে আবেগঘন কথা গুলো শুনলেই চোখে পানি এসে যায়। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, খেলাধূলা করার কথা যে চোখ বাবার কষ্টকে উপলব্ধি করছে সেই কিনা এখন অর্থের অভাবে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।

আজাদ বিশ্বাসকে বাঁচাতে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিবে বিত্তশালী মানুষসহ সকল শ্রেণি পেশার মানুষ এমনটাই আশা করেন শিশুটির মা বাবাসহ স্থানীয় সচেতন মহল। মৃত্যু পথযাত্রী শিশুটি সম্পর্কে জানতে যোগাযোগ করুন মোবাইল নং- ০১৯১৯২৭২২৮২ (বিকাশ)। আলি কদর, ব্যাংক একাউন্ট নাম্বার-২২২৩৬১৬৭১০০০১ সিটি ব্যাংক, বেনাপোল শাখা, যশোর।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন