শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ৭ মার্চ পালনে প্রস্তুতি সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ন

    পিরোজপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ৭ মার্চ পালনে প্রস্তুতি সভা

    পিরোজপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এবং ঐতিহাসিক ৭ মার্চ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের শহীদ সাঈফ মিজান- আব্দুর রাজ্জাক স্মৃতি মিলনায়তনে এ প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, সিভিল সার্জন ডাঃ হাসপাত ইউসুফ জ্যাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসিন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় সিদ্ধান্ত হয় যে, ২০ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে  সকল সরকারি, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, মসজিদে মিলাদ- দোয়া, মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান এর মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হবে। এদিকে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন উপলক্ষে সকাল ১১:৩০ ঘটিকায় একই স্থানে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জাতীয় জীবনের এ গৌরবোজ্জল দিনটি যথাযথভাবে উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন  কর্মসূচি প্রনয়ণ করা হয়।

    এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতার স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী পৃথক-পৃথকভাবে আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার আয়োজন করবে। এছাড়া স্কুল পর্যায়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কলেজ পর্যায়ে কারাগারের রোজ নামচার উপর কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান, জেলা তথ্য অফিসের আয়োজনে পোষ্টার প্রদর্শনী ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের ব্যবস্থা করা হবে। বিভিন্ন সরকারি বেসরকারি, আধাসরকারি, স্বায়তশাসিত প্রতিষ্ঠানে আলোকস্বজ্জ্বাও করা হবে।  

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ন