শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভূমিকম্পে স্ত্রীসহ তুর্কি অভিনেতার মৃত্যু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২২ পূর্বাহ্ন

    ভূমিকম্পে স্ত্রীসহ তুর্কি অভিনেতার মৃত্যু

    তুরস্কে ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে স্ত্রীসহ নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুরুলুস উসমান’-এর অভিনেতা জাগদুস জানকায়া, তার স্ত্রী লাজান তাগরিস।

    তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম ও সিরিজটির পরিচালক মেহমেদ বোজদাগের বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম। জাগদুস জানকায়া সিরিজটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ছিলেন। তার স্ত্রী লাজান তাগরিস একজন কণ্ঠশিল্পী ছিলেন।

    তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্মের পক্ষ থেকে অভিনেতা ও তার স্ত্রীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় অভিনেতা জাগদুস জানকায়া ও তার স্ত্রী লাজান তাগরিসসহ ভূমিকম্পে নিহত সবার মাগফেরাত কামনা করা হয়।

    জানা গেছে, নিহত অভিনেতা তুর্কি সিরিজ ‘কুরুলুস উসমান’-এ কোনিয়া প্রাসাদের একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করছিলেন।

    সিরিজটির গল্পে দেখা গেছে— আনাতোলিয়া নামের ছোট্ট একটি গ্রামের একদল লোক, যারা কায়ী গোত্র নামে পরিচিত। বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত হতে হতে দিশেহারা মানুষগুলোর গোত্রপ্রধান সুলেমান শাহর পুত্র আরতুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন। ভিত্তি স্থাপন করেন উসমানি সাম্রাজ্যের।

    তারই সুপুত্র ওসমান তার বাবার অসমাপ্ত কাজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ নেন এবং তিল তিল করে তিনি কীভাবে ন্যায় বিচারের উসমানি সাম্রাজ্য গড়ে তোলেন, সেটাকে উপজীব্য করেই গল্প এগোয় ধারাবাহিকটির। বন্ধুত্ব, অকৃতজ্ঞতা, কৃতঘ্নতা, সাহসিকতা এবং আত্মত্যাগের এক অসাধারণ গল্প ‘কুরুলুস উসমান’।

    ‘কুরুলুস উসমান’ একটি জনপ্রিয় টার্কিশ ড্রামা সিরিজ। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শকনন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২২ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২২ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২২ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২২ পূর্বাহ্ন