শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির শিক্ষক উদ্বুদ্ধকরণ কর্মশালা

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৩ পূর্বাহ্ন

     পাইকগাছায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির শিক্ষক উদ্বুদ্ধকরণ কর্মশালা

    পাইকগাছা উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির শিক্ষক উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের মাধ্যমে বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়ন সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। কর্মশালায় উপজেলার স্কিমভুক্ত ৫৭টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) অংশগ্রহন করেন

    কর্মশালায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যকর বাস্তবায়ন নিয়ে সামগ্রিক ধারনা প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী সভাপতিত্বে কর্মশালায় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর প্রকিউরমেন্ট কর্মকর্তা শুভাশিষ মন্ডল।

    এসময়ে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, সাইদুল কবীর। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম ম্যানেজার প্রদীপ কুমার পাল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো কার্যক্রম বর্ণনার মধ্যে দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ ফাহাদ ইসলাম কর্মসূচির বার্ষিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। স্কিমভুক্ত শিক্ষাপ্রতিষ্টান গুলোতে মাউশির সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম( এসইডিপি) এর পরিচিতি এবং স্কুল/মাদ্রাসায় ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনী পর্যন্ত ছাত্র ছাত্রী দের বই পড়ার অনুকূল পরিবেশ তৈরি করা এবং মন ও বয়সের উপযোগী বাংলা ও ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৩ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৩ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৩ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৩ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৩ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৩ পূর্বাহ্ন