শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন

    শিক্ষা সফরে যেতে না দেয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্মহত্যা!

    খুলনার পাইকগাছায় স্কুলের শিক্ষা সফরে যেতে বাঁধা দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে প্রান্ত মন্ডল (১৬) নামে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিজ ঘরে গলায় রশিদিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার লক্ষীখোলা কলেজিয়েট বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও লস্করের ঠাকুরণবাড়ী গ্রামের আনন্দ কুমার মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের ঠাকুরণবাড়ীতে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    নিহতের পারিবারিক সূত্র ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুকান্ত কর্মকার জানান, আগামী ১৬ ফেব্রæয়ারি বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার দিন ধার্য করা হয়। এতে বাবা-মায়ের কাছে টাকা চাইলে তাদের সাথে তার মতদ্ব›দ্ব দেখা দেয়। সর্বশেষ টাকা না পেয়ে সে ঘটনার দিন সোমবার সকালে নিজ ঘরের আড়ায় গলায় গামছা পেঁচিয়ে দেয়। সকালে তার মা রান্না শেষে তাকে ঘরে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। এসময় প্রতিবেশীরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এব্যাপারে স্থানীয় লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন আতœহত্যার বিষয়টি নিশ্চিত করে পারিবারিক কারণে আতœহত্যা করে থাকতে পারে বলে জানান।

    পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, স্কুল থেকে শিক্ষা সফরে যাওয়া নিয়ে পারিবারের সাথে মতদ্ব›দ্ব হওয়ায় সে আত্মহত্যা করে থাকতে পারে। হাসপাতালে সুরোত হাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। তবে লাশের ময়না তদন্ত না করতে অনাপত্তিসহ সৎকারের জন্য ডিসি স্যারের কাছে পরিবারের পক্ষে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেটের অনুমতিতে লাশ পরিবারের নিকট দেয়া হয়েছে।এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন