শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত এখন সর্বহারা : ডাঃ ইরান

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫০ পূর্বাহ্ন

    দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত এখন সর্বহারা : ডাঃ ইরান

    দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সাধারন মানুষ চোখে সরষে ফুল দেখছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দফায় দফায় গ্যাস বিদ্যুৎ পানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির কারনে মধ্যবিত্ত শ্রেনী এখন সর্বহারা শ্রেনীতে পরিনত হয়েছে। সরকার যখন গলা উচিয়ে দেশকে মধ্য আয়ের দেশ বলছে, তখন দেশে ধনী গরিবের শ্রেনী বৈসাম্য জ্যামিতিক হরে বাড়ছে। খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ মানুষ বসবাস করছে।

    তিনি বলেন, দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারনে দেশে দুর্ভিক্ষময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমাজের সর্বত্র হাহাকার বিরাজ করছে আর সরকার উন্নয়নের ঢেকুর তুলছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারনে মুদ্রাস্ফীতি ও ডলার সংকট বেড়েই চলছে। ন্যায় বিচার, জবাবদিহীতা ও সুশাসনের অভাবে সোনার বাংলা আজ শ্মশানে পরিনত হয়েছে। সরকারের লুটপাট ও অর্থপাচারের খেসারত গুনছে দেশের সাধারন মানুষ। তাই খাই খাই রাজনীতি পরিহার করে অর্থবহ পরিবর্তনের জন্য দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

    তিনি সোমবার বিকাল ৩টায় পুরানা পল্টন মসজিদ চত্বরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি-ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    লেবার পার্টি ঢাকা মহানগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক কে এম ইসলাম, অর্থসম্পাদক রাসেল সিকদার, মহিলা সম্পাদিকা নাছিমা নাজনিন সরকার, ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ শুভ  ও অর্থসম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

    পরে মিছিলটি পুরানা পল্টন মোড়, তোপখানা রোড, বিজয়নগর, নাইটেংগেল মোড় হয়ে হোটেল একাত্তর গিয়ে শেষ হয়।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫০ পূর্বাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫০ পূর্বাহ্ন

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫০ পূর্বাহ্ন

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫০ পূর্বাহ্ন