শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিরিয়ায় পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ প্যাকেজ

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ন

    সিরিয়ায় পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ প্যাকেজ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ শনিবার বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে সিরিয়ার দামেস্কে পৌঁছেছে।

    রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরিয়ায় বাংলাদেশের অনাবাসি রাষ্ট্রদূত নাহিদা সোবহান ও সিরিয়ার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনভায়রনমেন্টের ডেপুটি মিনিস্টার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এই ত্রাণ সহায়তা গ্রহণ করেছেন। প্যাকেজটিতে শুকনো খাবার, ওষুধ, কম্বল, তাঁবু ও শীতবস্ত্র রয়েছে।

    সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ ও যথাযথ সমন্বয়ের জন্য ত্রাণ সামগ্রীগুলো আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস (আইসিআরসি)’র কাছে হস্তান্তর করা হয়েছে।

    এর আগে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও দেশের জনগণের পক্ষ থেকে সিরিয়ার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে গভীর সমবেদনা জানান।

    এএফডি, বিএএফ ও এমডিএমআর’র সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ায় এই মানবিক সহায়তা প্যাকেজ সফলভাবে পাঠিয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ন