শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতির পিতার সমাধিতে পিরোজপুর প্রেসক্লাবের নেতাদের শ্রদ্ধা নিবেদন

    পিরোজপুর প্রতিনিধি

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫৬ পূর্বাহ্ন

    জাতির পিতার সমাধিতে পিরোজপুর প্রেসক্লাবের নেতাদের শ্রদ্ধা নিবেদন

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর  প্রেস ক্লাবের নব- নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। রোবরার  দুপুরে প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের নেতৃত্ব জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পিরোজপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।  শ্রদ্ধা নিবেদন শেষে  প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সমাধির সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

    পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া - মোনাজাতে অংশ নেন তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সাফল্য কামনা করা হয়। এরপর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন নেতৃবৃন্দ।

    এ সময় পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন  প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, কোষাধ্যক্ষ মো: হাসিবুল ইসলাম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, নির্বাহী সদস্য হাসান মামুন সহ নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫৬ পূর্বাহ্ন