পিরোজপুর শদরের খুমুরিয়া এলাকার মৃত মোঃ রুস্তম আলী শেখ এর সন্তান শেখ রমিজুল ইসলাম সোহাগ বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম -প্রচার এর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টির (জেপি)র কেন্দ্রীয় কার্যালয় থেকে এ অনুমোদন দেন পার্টির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ ।
পিরোজপুরের কৃতি সন্তান শেখ রমিজুল ইসলাম সোহাগকে জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় যুগ্ন প্রচার সম্পাদক করায় পিরোজপুর বাসির পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এই প্রতিবেদককে মুঠোফোনে শেখ রমিজুল ইসলাম সোহাগ বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে তাহা আমি যথাযথ ভাবে পালন করব। এবং জাতীয় পার্টি (জেপি)কে শক্তিশালী করার লক্ষ্যে সারাদেশে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করে কাজ করব ইনশাল্লাহ্ ।
তাতে যত বাধা ও বিপত্তি আসুক না কেন জাতীয় পার্টি (জেপি) সারাদেশে শক্তিশালী হবেই।